স্বপ্ন। বাংলা সাইট

 স্বপ্ন।স্বপ্নসার্থক হয়ে প্রিয় মানুষেরা ভাল থাকুক

নীল হলুদ বর্ণিল কিছু স্বপ্ন ছিল আমার। জীবন-তরী সুখসাগরে ভাসছিল। রোদ টুকরো, মেঘদলা নিয়ে আমার খেলা। হঠাৎ অবিশ্বাসী ঝড়ে ডুবলো তরী। স্বপ্নের নীল কেড়ে নিল সমুদ্র। হলদে রঙে সাজলো গোধূলি।
আজ স্বপ্ন-ভিখারি আমি। স্বপ্ন ভাঙার ব্যথা বুঝি। জীবনে চাওয়া, পাওয়া হয়েছে কমই।
ইচ্ছা, 
“স্বপ্নসার্থক হয়ে প্রিয় মানুষেরা ভাল থাকুক”
এর পেছনেই ছুটে চলছি। সবাই যখন ভাল থেকে এগিয়ে যায়, ক্লান্ত আমি পিছিয়ে পড়ি।আর হয়ে যাই একজন গতিহীন, উদ্বাস্তু।